শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাতীয় ঐক্য গড়তে কোনো চেষ্টা বাকি রাখব না: তালেবান মুখপাত্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে জাতীয় ঐক্য গড়তে তারা বিন্দুমাত্র চেষ্টা বাকি রাখবেন না। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আল জাজিরা এই খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, আমি আপনাদের মাঝে এই অঙ্গীকার করছি যে, সামাজিক সম্প্রতি এবং জাতীয় ঐক্য গড়তে বিন্দুমাত্র চেষ্টা বাকি রাখব না।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক স্বাধীনতা পুনুরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ।

এর আগে মঙ্গলবার সকালে কাবুল বিমানবন্দরে উপস্থিতি হয়ে তালেবানের এই নেতা আফগান জনগণের সাথে সদয় আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতি আচরণের প্রশ্নে আমি আপনাদের সতর্ক হতে বলব। এই দেশ বহু দুঃকষ্ট ভোগ করেছে। আপনাদের ভালবাসা ও সহমর্মিতা তাদের প্রাপ্য। তাই তাদের সাথে কমল আচরণ করুন। আমরা তাদের সেবক। তাদের ওপর আমরা নিজেদের চাপিয়ে দিতে পারি না।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ করে সোমবার মধ্যরাতে শেষ মার্কিন বিমান আফগানিস্তান ত্যাগ করে। এই বিমান আফগানিস্তানের মাটি ত্যাগ করার পর পরই তালেবানের আনন্দ উল্লাস উদযাপন শুরু করে। তাদের ফাঁকাগুলির শব্দে মুখরিত হয়ে ওঠে কাবুলের আকাশ।

সকালে সেখানে হাজির হন তালেবানের রাজনৈতিক নেতারা। তারা সেখানে মোতায়েন করা তালেবান বাহিনীর প্রতি বক্তব্য রাখেন। বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে তালেবানের বিজয় ঘোষণা করেন জাবিউল্লাহ মুজাহিদ। সিনিয়র এই তালেবান নেতা বলেন, এটা শুধু তালেবানের বিজয় না, এটা আফগান জনগণের বিজয়। ভবিষ্যতে কেউ আফগানিস্তান দখল করার চিন্তা করলে তারও এই হাল হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023