শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অবশেষে বাংলাদেশিদের জন্য দরজা খুললো ইতালি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (৩০ আগস্ট) দেশটির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, মঙ্গলবার গভীর রাত থেকে ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা অনেকটাই ওঠে যাবে।

পোস্টে আরও বলা হয়, ‘২৮ আগস্ট, ২০২১ তারিখে ইতালিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সে। যা ইতালির সময় ৩১ আগস্ট ২০২১ (মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে) কার্যকর হবে।’

ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মেনে ভ্রমণ করতে হবে। এর মধ্যে অন্যতম ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পূরণ করতে হবে। ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পাওয়া যাবে এই লিংকে https://app.euplf.eu

এছাড়াও ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইতালি বিমানবন্দরে পৌঁছানোর পর আবার করোনা পরীক্ষা করাতে হবে।

এছাড়া ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরমের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১০ দিন কোয়ারেন্টাইনের পর আবার করোনা পরীক্ষা করাতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কা ইতালিতে প্রবেশের অনুমতি পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023