শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

উত্তর কোরিয়া ফের পারমাণবিক চুল্লি চালু করেছে, ধারণা জাতিসংঘের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

উত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি আবার চালু করেছে বলে ধারণা করা হচ্ছে। এক রিপোর্টে একথা জানিয়েছে জাতিসংঘের এটমিক এজেন্সি। সোমবার (৩০ আগস্ট) এ তথ্য উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ২০০৯ সালে বহিষ্কার করে উত্তর কোরিয়া। এরপর থেকে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্যাটেলাইট ছবির ওপর নির্ভর করে সংস্থাটি। তারা বলেছে, রিঅ্যাক্টর জুলাই মাস থেকে শীতল জল নিষ্কাশন করছে। এটি চালু হওয়ার ইঙ্গিত।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে ৫ মেগাওয়াটের পারমাণবিক চুল্লির কমপ্লেক্স ইয়ংবিয়ন। ২০১৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম এটি চালু হওয়ার লক্ষণ দেখা গেল। বিশেষজ্ঞরা দূর থেকে এই কমপ্লেক্স পর্যবেক্ষণ করে এর অস্ত্র উৎপাদনের সক্ষমতা বোঝার চেষ্টা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023