শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সেনারা। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছর ধরে চলা সামরিক সম্পৃক্ততার অবসান হতে চলেছে।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার পর্যন্ত কাবুল বিমানবন্দরে চার হাজারেরও কম মার্কিন সেনা ছিল। এসব সেনাকে ইতোমধ্যে প্রত্যাহার শুরু হয়েছে।

সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি। তবে কতোজন সেনা এখনও আছে তা জানাননি তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এখনও দেশটি ছাড়ার চেষ্টা করছেন প্রায় সাড়ে তিনশ আমেরিকান।

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, ১৪ অগাস্ট থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ৪০০ মার্কিন নাগরিককে সরিয়ে আনা হয়েছে বলে।

এদিকে শনিবার যুক্তরাজ্য তাদের সব সেনা প্রত্যাহার করলেও রেখে গেছে ঝুঁকিতে থাকা সহযোগী শত শত আফগানকে।

তালেবান কাবুল দখলের পর থেকে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের ফিরিয়ে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা । এরইমধ্যে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ১৩ মার্কিন সেনা ও শতাধিক আফগান। শুক্রবার রাতে ড্রোন হামলা চালিয়ে হামলার পরিকল্পনাকারী আইএসের দুই নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023