শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: উদ্ধার অভিযান সমাপ্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫৬ মিনিটে ডুবুরিদের সর্বশেষ তল্লাশির পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা।

তিনি জাগো নিউজকে জানান, দিনভর উদ্ধার অভিযান চালিয়েছে ডুবুরি দল। বিকেলে ডুবে যাওয়া ট্রলারের তলদেশে ডুবুরিরা সর্বশেষ তল্লাশি করে। সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। পরে ট্রলারটি নিরাপদ স্থানে রাখার পর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে শনিবার নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, জেলা সদর হাসপাতালে মরদেহগুলো আনার পর স্বজনরা শনাক্ত করে। হস্তান্তরের সময় মরদেহ দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023