শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আশরাফ ঘানিকে নিয়ে মুখ খুললেন আফগান নারী পপ তারকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

তালেবানের ভয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় নারী পপ তারকা আরিয়ানা সাইদ।

মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রেসিডেন্ট ঘানির মতো আরিয়ানাও দেশ ছেড়ে পালান।

আরিয়ানা বলেন, প্রেসিডেন্ট আশরাফ ঘানি যেভাবে আফগানিস্তান ছেড়ে গেছেন, তাতে তিনি খুবই হতাশ।

‘তিনি (আশরাফ) আমাদের জনগণ, আমাদের দেশ, আমাদের সশস্ত্র বাহিনীকে হতাশ করেছেন। কোনো নেতা ছাড়া আমরা কীভাবে যুদ্ধ করতে পারি?’

আফগান পপ তারকা বলেন, আশরাফ ঘানি যা করেছেন, তার জন্য তিনি খুবই দুঃখ পেয়েছেন। তার ওপর বিরক্ত হয়েছেন। তিনি খুবই কাপুরুষের মতো কাজ করেছেন।

আরিয়ানা বলেন, ১৫ আগস্ট যখন লোকজন আফগানিস্তান ত্যাগ করছিল, আশরাফ ঘানি তখনো বক্তৃতা দিচ্ছিলেন। তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি নিখোঁজ হয়ে গেলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023