শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানরা পালিয়ে কোথায় যাচ্ছেন?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট
আফগানিস্তানের মূল ভূখণ্ড তালেবান যোদ্ধাদের দখলে। তারা দেশটির প্রতিবেশীদের সঙ্গে সব সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো আফগান দেশ ছেড়ে যেতে পারবে না; তবে বৈধ কাগজপত্র থাকলেই যেতে পারবে।

কিস্তু কিছু শরণার্থী দেশ ছাড়ার উপায় বের করেছেন। এরই মধ্যে হাজার হাজার আফগান কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছেন; সেখানে শরণার্থীরাও আশা করছেন বিদেশি নাগরিক ও মার্কিন সেনাদের সঙ্গে কোনো ভাবে কাবুল বিমানবন্দর থেকে তারাও দেশ ছাড়বেন।

বিবিসি আফগান শর‌ণার্থীদের নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে, দেশ থেকে পালিয়ে যাওয়ার আশায় আফগানদের কিছু পছন্দ রয়েছে। এর মধ্যে ইরান, পাকিস্তান, তুর্কেমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান রয়েছে। এ দেশগুলোর সীমান্ত এলাকা দিয়ে পালাতে মরিয়া এসব শরণার্থীরা।

ইউএনএইচসিআর-এর তথ্যানুসারে, তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর যুদ্ধের কারণে সাড়ে পাঁচ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটিতে অভ্যন্তরীণভাবে ৩৫ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছেন।

গত বছরে আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২০ সালে ১৫ লাখ মানুষ পাকিস্তান ও ইরানে ৭ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

কোন দেশে কত আফগান শরণার্থী রয়েছে

পাকিস্তান-১৪ লাখ ৫০ হাজার, ইরান-৭ লাখ ৮০ হাজার, জার্মানি-১ লাখ ৮১ হাজার১০০, তুরস্ক-১ লাখ ২৯ হাজার ৩০০, অস্ট্রেরিয়া-৪৬ হাজার ৬০০, ফ্রান্স-৪৫ হাজার ১০০, গ্রিস-৪১ হাজার ২০০, সুইডেন-৩১ হাজার ৩০০, সুইজারল্যান্ড-১৫ হাজার ৪০০, ভারত-১৫ হাজার ১০০, ইতালি-১৩ হাজার ৪০০, ইউকে ১২ হাজার ৬০০, অস্ট্রেলিয়া-১২ হাজার ৪০০, বেলজিয়াম-৮ হাজার ৯০০ ও ইন্দোনেশিয়ায় ৭ হাজার ৬০০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023