শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্রে বন্যায় ২১ জনের মৃত্যু, নিখোঁজ প্রায় ২০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে ও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন।

টেনেসির মধ্যাঞ্চলীয় হামফ্রিস কাউন্টির মধ্য দিয়ে বয়ে যাওয়া বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কাউন্টিটির ওয়েভারলি শহরের পুলিশ ও দমকল বাহিনীর প্রধান গ্রান্ট গিলেস্পি বলেন, “গত কয়েকদিনে প্রাণহানিসহ ব্যাপক ক্ষতির অভিজ্ঞতা হয়েছে আমাদের।”

হামফ্রিস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার ওয়েভারলি শহরেই বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। কাউন্টির অন্য কোথাও আরেকজনের মৃত্যু হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৪৫ জন নিখোঁজ বলে জানানো হলেও পরে সংখ্যাটি সংশোধন করে প্রায় ২০ জন বলে জানানো হয়।

গিলেস্পি জানান, ঝড়বৃষ্টির কারণে ৯১১-সহ মোবাইল ফোনের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই স্বজনদের খোঁজ পাচ্ছিলেন না, তাই প্রথমে নিখোঁজের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হয়েছিল।

ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওয়েভারলিতে স্কুল, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো রাতভর কাজ করে যাবে বলে গিলেস্পি জানিয়েছেন।

রোববার রাত ৮টা থেকে কারফিউ বলবৎ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামফ্রিস কাউন্টি কর্তৃপক্ষ।

ওয়েভারলিতে শত শত বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং অনেক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে টেনেসির স্থানীয় প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এক টুইটে জানিয়েছে, হামফ্রিস কাউন্টির ম্যাকুয়েন শহরে শনিবার দিনব্যাপী ১৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, এতে টেনেসি রাজ্যে ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের ‘সর্বকালের রেকর্ড সম্ভবত ভেঙে গেছে’।

টেনেসিতে আকস্মিক বন্যায় ‘হঠাৎ করে অনেক মানুষের শোচনীয়’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য হোয়াইট হাউস সব ধরনের সাহায্য, সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023