শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

হারিকেন হেনরি: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন হেনরি। তাই নিউইয়র্ক ও কানেটিকাটের বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার ঝড়টি নিউ ইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। ঝড়ে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার)। পাশাপাশি ছয় ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

 

ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এডমিনসস্ট্রেটর সিএনএনকে বলেছেন, আমাদেরকে এই ঝড়কে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এই ঝড় অনেকটাই ক্ষতি ডেকে আনতে পারে।

 

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের কনসার্ট খারাপ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সর্বশেষ ১৯৯১ সালে বব নামে হারিকেন আঘাত হানে। এতে ১৭ জন নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023