শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ওআইসির জরুরি বৈঠক: আফগানিস্তান নিয়ে বাংলাদেশের উদ্বেগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তান ইস্যুতে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরী বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটিতে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, জনসাধারণের নিরাপত্তা এবং আটকে পড়া বিদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

 

রোববার (২২ আগস্ট) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) স্থায়ী প্রতিনিধিদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সেখানে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশিসহ সব বিদেশির নিরাপদে প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছি। আমরা চাই আফগানিস্তানের মানুষ দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করবে। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে দেশের প্রাকৃতিক সম্পদ এবং ভূকৌশলগত অবস্থানের সুষ্ঠু ব্যবহার করবে।

 

রাষ্ট্রদূত বলেন, আফগান জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উন্নয়ন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা উচিত। ওআইসির উচিত হবে আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিতকল্পে ওআইসি ও এর সদস্য দেশগুলোর করণীয় বিষয়ে বিবেচনার জন্য সুপারিশ করা।

 

‘আমরা বিশ্বাস করি আফগানিস্তানের ভূমি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ওআইসির সদস্য দেশগুলো এই এ বিষয়ে একমত থাকবে বলে আশা করি।’

 

রাষ্ট্রদূত আরও বলেন, আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আফগান জনগণের সুবিধার জন্য বাংলাদেশ তাঁর নিজস্ব আর্থ-সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

 

আফগানিস্তানের স্থায়ী শান্তি প্রত্যাশা করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভ্রাতৃপ্রতীম আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023