শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি, ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ির ঘটনায় সাত আফগান নাগরিক নিহত হয়েছে। গত রোববার (১৫ আগস্ট) কাবুলের দখল নেওয়ার পর পুরো আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। এরপর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক শুরু হয়। বহু আফগান নাগরিক এর মধ্যেই দেশ ছেড়েছে। এছাড়া আরও অনেকেই এখনও দেশ ছাড়ার চেষ্টা করে যাচ্ছেন।

 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লোকজন মরিয়া হয়ে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছে। কাবুল বিমানবন্দরের বাইরে লোকজনের হুড়োহুড়িতে সাতজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাবুল বিমানবন্দরে মোট ১৭ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন গুলিতে নিহত হয়েছেন এবং বাকিরা হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন।

 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি এখনও বেশ চ্যালেঞ্জিং। তবে আমরা পরিস্থিতি শান্ত এবং নিরাপদ করে তোলার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

ওই বিবৃতিতে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। অপরদিকে বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিক এবং বাছাই করা আফগান সহকর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

 

বর্তমানে হামিদ কারজাই বিমানবন্দর সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণ করছে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা। অপরদিকে আরও ৯শ ব্রিটিশ সেনাও সেখানে দায়িত্ব পালন করছেন। ওই বিমানবন্দর থেকে বিভিন্ন ফ্লাইট যেন নিরাপদেই ছেড়ে যেতে পারে সেজন্য কাজ করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023