শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মেক্সিকোতে হারিকেন গ্রেসের তাণ্ডব, নিহত ৮

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

মেক্সিকোর পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে হারিকেন গ্রেস। এতে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই অঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে বন্যা দেখা দিয়েছে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ভেরাক্রুজ রাজ্যে মৃত্যু এবং সবচেয়ে খারাপ ক্ষতি হয়েছে। এখানে শনিবার ভোরে ভূমিধসের সময় ঝড়ে গাছ উপড়ে পড়ে। রাজ্যের রাজধানী জালাপায় অনেক রাস্তা কাদায় ঢেকে গেছে। পরে হারিকেনটি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে হারিকেন হেনরি। এজন্য নিউইয়র্কে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র প্রশাসক ডেয়ান ক্রিসওয়েল বলেন, হারিকেন হেনরিকে আমাদের খুবই গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। এমনকি অন্যান্য হারিকেনের মতো এটা কোনো ধরনের ভূমিধস সৃষ্টি না করলেও। কারণ তীব্র গতিসম্পন্ন বাতাস ও ঝড়ের কারণে এটা অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023