শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এজন্য তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর জন্য সতর্ক করেছে। রোববার বিবিসির প্রতিবেদনে জানা যায়,

 

গতকাল শনিবার যুক্তরাষ্ট্র একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এ সতর্কতায় কাবুল বিমানবন্দরের গেটের বাইরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা বলা হয়। এ কারণে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র।

 

এতে বলা হয়েছে, মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তাদেরই সেখানে আসা উচিত।

 

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প পথ খুঁজছেন।

 

আইএসের সম্ভাব্য হামলার সম্পর্কে আর কোনো বিবরণ দেয়নি যুক্তরাষ্ট্র। এবং ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর হুমকিও দেয়নি।

 

কাবুল বিমানবন্দরের বাইরে এখনো চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। গত রোববার তালেবানের হাতে কাবুল পতনের পর দেশটির হাজারো মানুষ আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে চেষ্টা করছে। অনেকেই জড়ো হয়েছে কাবুল বিমানবন্দরে।

 

কাবুল বিমানবন্দরের প্রবেশমুখসহ আশপাশের এলাকায় সশস্ত্র পাহারা বসিয়েছে তালেবান। ভ্রমণের বৈধ নথি না থাকা আফগানদের তারা ফিরিয়ে দিচ্ছে। কাবুল বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা দিচ্ছে মার্কিন বাহিনী।

 

এদিকে গত ২৪ ঘন্টায় কাবুল থেকে আমেরিকার উদেশ্যে পাড়ি দিয়েছে ৬টি সি-১৭ বিমান এবং ৩২টি চার্টার্স বিমান। এই ৩৮টি বিমানে করে প্রায় ৩ হাজার ৮০০ জন যাত্রীকে আনা হচ্ছে আমেরিকায়।

 

শনিবার রাতে হোয়াইট হাউসের তরফে টুইট করে এই তথ্য দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকেই আফগানিস্তান থেকে আমেরিকায় অনেক মানুষ এসেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023