শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অস্ট্রেলিয়ায় পুলিশের সঙ্গে লকডাউনবিরোধীদের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শনিবার মাস্ক না পরে রাস্তায় লকডাউনবিরোধী বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা উল্লাস করছে, মুক্তি চাই বলে স্লোগান দিচ্ছে এবং পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করছে। তবে এ সময় পুলিশ তাদের দমনে মরিচের গুড়া ছিটায়। শনিবার (২১ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

নতুন করে ৭৭ জনের মধ্যে করোনা শনাক্ত হওয়ায় ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ লকডাউন বাড়ানোর ঘোষণা দিলে মেলবোর্নে এ ঘটনা ঘটে। এদিকে লকডাউনবিরোধী এমন বিক্ষোভ দমনে সাত শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।

 

বিক্ষোভকারীদের স্বার্থপর হিসেবে উল্লেখ করে শনিবার সকালে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ জানায়, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ৬টি আইন লঙ্ঘন করায় নোটিশ জারি করা হয়েছে। কারণ ভিক্টোরিয়া রাজ্যে যেকোনো ধরনের জনসমাগম আগে থেকেই নিষিদ্ধ ছিল।

 

এছাড়া লকডাউন এবং ভ্যাকসিনের পদক্ষেপের বিরুদ্ধে ব্রিসবেন সিটির বোটানিক গার্ডেনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। সিডনিতে করোনার স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করতে ১৫ শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023