শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১২ বছর বয়সীদের জন্য টিকার অনুমোদন দিলো ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাস প্রতিরোধে আবিষ্কৃত বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা ‘জাইকভ-ডি’ ১২ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। বিশ্বের প্রথম তিন ডোজের এ টিকা সরবরাহ করবে ওষুধ প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা। ১২ বছর থেকে প্রাপ্তবয়স্কদের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এ টিকার অনুমোদন দিলো। খবর বিবিসির।

 

হায়দরাবাদভিত্তিক বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা জানিয়েছে, গবেষণায় টিকাটি করোনা প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর বলে দেখা গেছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা প্রতিবছর তারা ১২০ মিলিয়ন ডোজ উৎপাদন করবে।

 

এর আগে অন্যান্য প্রাণী দেহে ডিএনএ ভ্যাকসিন ভাল ফল দেখিয়েছে বলে জানা গেছে।

 

ভারতে বেশ কয়েকটি টিকা দেওয়ার কার্যক্রম চলছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি-র টিকা কার্যক্রম চলছে পুরো দেশে। দেশটিতে এরইমধ্যে ৫৭০ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। গত জানুয়ারি থেকে ১৩ শতাংশ বয়স্ক মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে ভারতে। তবে এক ডোজ করে টিকা নিয়েছেন দেশটির ৪৭ শতাংশ মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023