শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনে তিন সন্তান নীতির চূড়ান্ত অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। দেশটিতে তিন সন্তান নীতির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন আইন প্রণেতারা। এর মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করলো চীন। শুক্রবার চীনের কেন্দ্রীয় পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বৈঠকে শীর্ষ আইন প্রণেতাদের সম্মতিতে এ আইন পাস হয়। সিনহুয়া নিউজের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।

 

গত শতকের সত্তরের দশকে জন্মহার নিয়ন্ত্রণের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশে এক সন্তান নীতি চালু করেছিল চীন। ফলে যদি কোনো দম্পতি এক সন্তানের বেশি নিতো তাহলে তাদের আর্থিক জরিমানাসহ বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হতো।

 

কিন্তু পরবর্তী দেখা যায়, দেশটির জন্মহারে আইনটির ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে বয়স অনুপাতে জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়। পাশাপাশি কর্মক্ষম যুবশক্তির পরিমাণ ব্যাপকভাবে কমে যায়।

 

ফলশ্রুতিতে ২০১৬ সালে আইনটি সংশোধন করে দুই সন্তান নীতি চালু করে চীন সরকার। তবুও কোনো লাভ হয়নি। নিম্নমুখী জন্মহারের রেখাচিত্র ঊর্ধ্বমুখী করা যায়নি। তাই আইনটিতে ফের সংশোধন আনতে বাধ্য হলো তারা।

 

চলতি বছর মে মাস থেকে তিন সন্তান নীতি চালুর আলোচনা শুরু হয়েছিল চীনে। অবশেষে শুক্রবার সেটি আইনে পরিণত হলো। নতুন আইন প্রণয়নের পাশাপাশি শুক্রবার বৈঠকে সন্তান জন্মদানকালীন মাতৃত্ব ও পিতৃত্ব ছুটি বাড়ানো, চাকরিতে নারীদের অগ্রাধিকার ও শিশুর যত্ন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত (চাইল্ডকেয়ার) উন্নয়নের প্রস্তাবও অনুমোদন করেছেন এনপিসির আইন প্রণেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023