শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মার্কিন চাপে আফগানদের জন্য বরাদ্দ অর্থ আটকে দিল আইএমএফ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের জন্য নতুন করে বরাদ্দ ৪৪ কোটি ডলারসহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব ধরনের সম্পদে আফগানদের প্রবেশাধিকার সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। তালেবান কাবুল দখলের পর দেশটির সরকার নিয়ে ‘স্বচ্ছতার অভাব’ থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএমএফ।

 

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, মার্কিন রাজস্ব বিভাগের চাপেই আফগানিস্তানের জন্য বরাদ্দ অর্থ আটকানোর ঘোষণা দিয়েছে আইএমএফ। তহবিলের একটি অংশ নিয়ন্ত্রণ করে থাকে যুক্তরাষ্ট্র। তারা চায়, আইএমএফের ‘স্পেশাল ড্রয়িং রাইটস’ বা এসডিএফ বরাদ্দের অর্থ যেন তালেবানের হাতে না পড়ে। আগামী সোমবার এই অর্থ ছাড় হওয়ার কথা ছিল।

 

বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে আফগানিস্তান সরকারের স্বীকৃতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্পষ্টতার অভাব রয়েছে, যার ফলে এসডিআর বা আইএমএফের অন্য সম্পদগুলোতে দেশটির প্রবেশাধিকার থাকতে পারে না।

 

এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে সংস্থাটি বলছে, বরাবরের মতোই আইএমএফ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতে পরিচালিত হয়েছে।

 

এর আগে, আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে নয়শ কোটি ডলারের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার জানিয়েছেন, মার্কিন রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনও নাম রয়েছে তালেবানের। এ কারণে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনও সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।

 

ডা আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদি গত সোমবার টুইটারে জানিয়েছেন, তিনি শুক্রবার জানতে পেরেছিলেন, তালেবানের হাতে অর্থ যাওয়া ঠেকাতে ডলারের চালান বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023