শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বিশ্বে একদিনে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৩২ জনের।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮৮ হাজার ৮৫৯ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫ হাজার ২০৬ জনের।

 

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৮২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৪ লাখের বেশি। এদের মধ্যে এক লাখ ৮ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

 

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জনের।

 

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ২০ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬৩ জনের।

 

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৪ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৬৬২ জনের।

 

তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনের এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৮৮ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে ১৪০৮ জনের অবস্থা গুরুতর।

 

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে করোনার টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023