শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানের ৯৫০ কোটি ডলার জব্দ করলো যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগান কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে নয়শ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের হাতে অর্থ যাওয়া ঠেকাতে ডলারের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

মঙ্গলবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। ফলে ২০ বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও নিজ দেশের প্রায় হাজার কোটি ডলার হাতে পাচ্ছে না তালেবান।

 

ওই কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনো নাম রয়েছে তালেবানের। এ কারণে তারা আফগানিন্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।

সোমবার টুইটারে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর আজমল আহমাদে জানিয়েছেন, তিনি শুক্রবার জানতে পেরেছিলেন, তালেবানের হাতে অর্থ যাওয়া ঠেকাতে ডলারের চালান বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

 

দেশটিতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023