শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আনোয়ার ইব্রাহিম নয়, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ইসমাইল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

কোনো ধরনের নাটকীয় ঘটনা না সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী দাতোক ইসমাইল সাবরী ইয়াকুব। বুধবার বিকেলে রাজা আগং ডি পার্তুয়ানের আহ্বানে সংসদ সদস্যদের অংশ্রগ্রহণে অনলাইন ভোটিংয়ে ১১৩ ভোট পেয়ে এগিয়ে আছেন ইসমাইল সাবরী ইয়াকুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন ৯৯ ভোট।

প্রথম থেকেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন ইসমাইল সাবরী ইয়াকুব। স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটির অনলাইন সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় সর্বশেষ এই পাওয়া গেছে।

তবে জল্পনা রয়েছে ইসমাইল সাবরী প্রধানমন্ত্রী হলে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন উপদেষ্টা বা পরামর্শ দাতা হতে পারেন।

এর আগে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেওয়ান রাকায়তের সদস্যদের মধ্যে নাম মনোনীত করার জন্য সংসদ সদস্যদের বুধবার বিকেল ৪টা পর্যন্ত লিখিত ভোট জমা দেয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটির দেওয়ান রাকায়তের (সংসদ) স্পিকার দাতুক আজহার আজিজান হারুন।

বুধবার বিকেল ৪টার মধ্যে সংসদ সদস্যদের লিখিত ভোটগুলো ফ্যাক্স, ইমেইল, হোয়াটস অ্যাপ মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্পিকারের ব্যক্তিগত সচিব আগং দাতুক নাজিম মোহাম্মদ আলিম বরাবর জমা দিয়েছেন।

এর আগে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে দেশটির রাজা সুলতান আবদুল্লাহর কাছে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগপত্র জমা দেন। পরে রাজা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না করা পর্যন্ত ফের মহিউদ্দিন ইয়াসিনকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023