শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নাগরিকদের ফিরিয়ে আনতে আরও ২০০ সেনা পাঠাচ্ছে ব্রিটেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে যাওয়ার পর সেখান থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে আরও ২০০ সেনা পাঠাচ্ছে ব্রিটেন।

 

ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তার জন্য যুক্তরাজ্যের ৯০০ সেনা কাবুল বিমানবন্দরে পাহারা দেবে। খবর বিবিসির।

 

পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জানিয়েছেন, এখনও তিন শতাধিক ব্রিটিশ নাগরিক এবং তাদের সহায়তাকারী আফগানকর্মী কাবুলে আটকাপড়ে আছে।

 

আফগানিস্তান থেকে কতজন শরণার্থী নেবে তা নিয়ে যুক্তরাজ্যে এখনও আলোচনা চলছে।

 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি এত দ্রুত অবনতি, তা আমাদের জানা ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কর্মীদের যে কোনো উপায়ে দেশে ফিরিয়ে নেওয়াই প্রধান কাজ।

 

তিনি বলেন, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা ২৮৯ আফগানকর্মী এরই মধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

 

সোমবার সন্ধ্যায় আরও তিন হাজার ৩০০ আফগান অনুবাদক এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023