শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

রাজধানী কাবুলে তালেবান দখলদারিত্ব প্রতিষ্ঠা করার পর সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।  অনেকে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন।  বিদেশি দূতাবাস কর্মী ও আফগানিস্তানের বেসামরিক লোকজনকে ভীত-স্বন্ত্রস্ত হয়ে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে।

 

এর মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া নতুন একটি ভিডিও বার্তায় তালেবান নেতারা আফগানিস্তানের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

কাবুল দখল ও বিজয় ঘোষণার একদিন পরে তালেবানের পক্ষ থেকে নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হলো।  সেই ভিডিও বার্তায় তালেবানের উপ-প্রধান নেতা মোল্লা বারাদার আখুন্দ বলেছেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়নের।

 

তালেবানের উপ-প্রধান আরও বলেন, আমাদের জাতিকে আমরা সবচেয়ে ভালো সেবা দেব, গোটা জাতির জন্য প্রশান্তি নিয়ে আসব, তাদের জীবনমান উন্নয়নের জন্য যতদূর যা করা দরকার, আমরা তাই করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023