শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
তালেবানের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। রোববার তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর রয়টার্সের।

এ বিষয়ে জানতে আফগান প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, নিরাপত্তাজনিত কারণে আশরাফ গানির গতিবিধি সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।

এর আগে, রোববার সকালে কাবুলে প্রবেশ করা তালেবানের এক প্রতিনিধি জানিয়েছিলেন, তারা আফগান প্রেসিডেন্টকে খুঁজছেন।

তালেবানের সশস্ত্র অভিযানের মুখে আশরাফ গানি দেশ ছেড়েছেন অথবা ছাড়তে পারেন বলে বেশ কিছু গণমাধ্যমে আগেই খবর ছড়িয়েছিল। তবে রোববার বিকেলেও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, আফগান প্রেসিডেন্ট কাবুলেই রয়েছেন। সস্ত্রীক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সময় কাটাচ্ছেন তিনি।

গত কয়েকদিনে একের পর এক শহর তালেবানের দখলে চলে গেলেও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আশরাফ গানি বা তার সরকারের কোনো শীর্ষ কর্মকর্তাকে। এমনকি দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত তালেবানের দখলে চলে যাওয়ার পরও আফগান সরকারের কোনো সাড়াশব্দ ছিল না।

অবশেষে শনিবার বিকেলে জনতার উদ্দেশে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট। পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালালেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023