শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৯২ জনের মৃত্যু এবং ৫ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন রোগী শনাক্ত হয়। একদিন আগেই করোনায় ১০ হাজার ৩৮৬ জনের মৃত্যু এবং ৭ লাখ ২৯ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছিলো।

 

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২৪৭। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৬৭ হাজার ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৮৪৮ জন।

 

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫। এর মধ্যে মৃত্যু ৬ লাখ ৩৭ হাজার ৪৩৯ জনের। তবে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন।

 

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। এরমধ্যে প্রাণ গেছে ৪ লাখ ৩১ হাজার ২৫৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৬০ জন।

 

শনাক্তে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৪২। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। তবে সুস্থ হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন।

 

সংক্রমণ ও মৃত্যুতে চতুর্থ রাশিয়া এবং পঞ্চম ফ্রান্স। তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023