শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুলের কাছে তালেবান, রাতভর গুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

রাতভর গোলাগুলির শব্দ। চারদিকে বারুদের গন্ধ। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। এক অবর্ণনীয় অবস্থার সৃষ্টি হয়েছে পুরো আফগানিস্তানে। তালেবানরা পৌঁছে গেছে রাজধানী কাবুলের খুব কাছাকাছি। এ অবস্থায় যুক্তরাষ্ট্র তার দেশের দূতাবাসকর্মী, নাগরিকদের উদ্ধারে অতিরিক্ত সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিলেও আতঙ্কিত অন্যান্য দেশ। তারা এরই মধ্যে নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। কূটনীতিকদের তড়িঘড়ি আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

 

একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিস্থিতি যেমন হয়, এই মুহূর্তে আফগানিস্তানে ঠিক সেই অবস্থা। অনলাইন বিবিসি বলেছে, শুক্রবার তালেবানরা রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তবে আজ শনিবার সকালে বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে, এই দূরত্ব আরো কমে গেছে। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে বর্ণনা করেছেন। বলেছেন, এতে বেসামরিক মানুষকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরই মধ্যে কমপক্ষে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023