শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বাংলাদেশসহ আরও ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ রোধে বাংলাদেশসহ আরও ৯ দেশের ওপর আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়ে গতকাল শুক্রবার খবর প্রকাশ করে ফিলিপাইন। ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আনাদোলু এজেন্সির সূত্রে এ তথ্য জানা যায়।

 

মূলত ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে থাকতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাতের উপর এই নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এছাড়াও গত ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।

দেশগুলোর ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা আগামীকাল রবিবার প্রত্যাহার হওয়ার কথা ছিল। কিন্তু তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023