শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাজ্যে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাজ্যের প্লাইমাউথে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্দেভাজন হামলাকারীও। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত জখম থেকে সবার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, নিহত একজনের বয়স ১০ বছরের কম। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এক বিবৃতিতে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুই নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরেক নারী হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত বলে মনে করছে না পুলিশ। ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও শেয়ার করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

 

প্লাইমাউথ মুর ভিউ সংসদ সদস্য জনি মার্সার বলেছেন, এলোপাতাড়ি গুলির এ ঘটনা কোনো সন্ত্রাসী কাণ্ড নয়।

 

যুক্তরাজ্যে এ ধরনের নির্বিচার গুলির ঘটনা একেবারেই বিরল। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, দেশটিতে গত ১১ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল।

 

আল জাজিরার তথ্যমতে, ১৯৯৬ সালে স্কটিশ শহর ডুনব্লেনে লাইসেন্সধারী এক ব্যক্তি একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে নিহত হন অন্তত ১৭ জন। এর পরপরই বন্দুক সম্পর্কিত আইন আরও কঠিন করে ব্রিটিশ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023