শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিখ্যাত যোদ্ধা ইসমাইল খান তালেবানের হাতে বন্দি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের বিখ্যাত যোদ্ধা ইসমাইল খানকে বন্দি করেছে তালেবান।রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখলের পর তালেবান সদস্যরা ইসমাইল খানকে বন্দি করেন।

 

ইসমাইল খান হেরাতে সাবেক গভর্নর ছিলেন। ৭০ বছর বয়সী এই যোদ্ধা আফগান সরকারের অধীনে থেকে তালেবানের বিরুদ্ধে স্থানীয় মিলিশিয়াদের নেতৃত্ব দিচ্ছিলেন।

 

ইসমাইল খান হেরাতের সিংহ হিসেবে পরিচিত। ১৯৭৯ সালে সোভিয়েত বিরোধী যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

তালেবান যোদ্ধারা বৃহস্পতিবার হেরাতের অধিকাংশ এলাকা দখলে নেয়। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ এই প্রদেশ তালেবানের দখলে যাওয়া সরকারের জন্য বিরাট ধাক্কা হিসেবে মনে করা হচ্ছিল।

 

শুক্রবার তালেবান হেরাতের স্থানীয় প্রশাসনকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণকারীদের তারা কোনো ক্ষতি করবে না বলে ঘোষণা দেয়। এরপর সেখানকার প্রশাসন সেনা সদরদপ্তর, বিমানবন্দর এবং সরকারি স্থাপনাগুলোতে থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়।

 

রয়টার্সের খবরে বলা হয়, হেরাত আফগান সরকারের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখানকার যোদ্ধা ইসমাইল খান স্থানীয় যোদ্ধাদের একত্র করে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু শুক্রবার তিনি তালেবানের হাতে বন্দি হলেন।

 

মুজাহিদীন কমান্ডার ইসমাইল খান হেরাতে স্থানীয় যোদ্ধাদের একত্র করে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

 

খবরে আরও বলা হয়, তালেবানের সঙ্গে চুক্তি মোতাবেক- হেরাতের বর্তমান গভর্নর, কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাসহ ইসমাইল খানকে তালেবানের হাতে তুলে দেওয়া হয়। তবে চুক্তিতে কী ছিল সেটার বিস্তারিত জানা যায়নি।

 

ইসমাইল খানকে বন্দি করার বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তালেবান সদস্যদের হাতে ইসমাইল খান বন্দি হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023