শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গজনির রাজধানীও দখল তালেবানের, ঢুকে পড়েছে কান্দাহারের কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

তালেবান বাহিনী আফগানিস্তানের গজনি নগরী দখল করে নিয়েছে। এটা হলো এক সপ্তাহের মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া দশম প্রাদেশিক রাজধানী। এছাড়া কান্দাহারের কারাগারেও তারা ঢুকে পড়েছে।

 

তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বৃহস্পতিবার গজনি প্রদেশের রাজধানী গজনি দখল করে নিয়েছে। তারা রাজধানীর ভেতরে তাদের অবস্থানের ভিডিওচিত্রও প্রকাশ করেছে। তবে সরকারি বাহিনী বলছে, সেখানে এখনো তীব্র লড়াই চলছে। এলাকাটি আফগান রাজধঅনী কাবুল থেকে ৮০ মাইল দুরৈ।

স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে বলেন, গজনিতে লড়াই অব্যাহত রয়েছে। সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে গোয়েন্দা বিভাগের কার্যালয়ের আশপাশে। বিশেষ বাহিনী ও সামরিক বাহিনী তালেবান বাহিনীকে সরিয়ে দিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

 

এদিকে তালেবান বাহিনী কান্দাহারের কেন্দ্রীয় কারাগার দখল করে সেখানে আটক থাকা কয়েক শ’ বন্দীকে মুক্ত করে দিয়েছে।

 

লস্কর গাহ আঞ্চলিক পুলিশ সদরদফতরও তালেবান বাহিনী দখল করে নিয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আত্মসমর্পণ করছেন। অন্যরা সরকারি বাহিনীর দখলে থাকা কাছের গভর্নরের অফিসে সরে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023