শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।

 

গত শুক্রবার থেকে অভিযান চালিয়ে তালেবান ৯টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এগুলোর মধ্যে রয়েছে ফৈজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, সর-ই-পুল, শেবারগান, আইবাক, কুন্দুজ, তালুকান ও জারাঞ্জ।

 

এছাড়া আফগানিস্তানের গ্রামীণ এলাকাও তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

 

পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ৩০ দিনের মধ্যে আফগান রাজধানী বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং ৯০ দিনের মধ্যে তালেবান তা দখল করতে পারে।

 

আফগান সামরিক নেতৃত্বে পরিবর্তন

এদিকে আফগান নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল হায়বাতুল্লাহ আলিজাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জেনারেল ওয়ালি আহমদজাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া বিশেষ অপারেশন কোরের কমান্ডার হিসেবে সামি সাদাতের নাম ঘোষণা করা হয়েছে। সাদাত ইতোপূর্বে হেলমান্দ রক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন। সূত্র : আল জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023