শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ নিহত ৪২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনা সদস্যসহ ৪২ জন মারা গেছেন। বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ এই দাবানলের সৃষ্টি হয়। দাবানলে ৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জন সেনা সদস্য এবং ১৭ জন বেসামরিক মানুষ।

 

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, দেশটির রাজধানীর পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে দাবানলের কারণে সৃষ্ট উঁচু ধোঁয়ায় এলাকাগুলো ঢেকে গেছে।

 

এ ঘটনায় সমবেদনা জানিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তিবোউনি এক টুইটে লিখেছেন, এটা খুবই দুঃখের বিষয় যে- ভুক্তভোগী মানুষকে উদ্ধারের সময় আমাদের ২৫ জন সেনা সদস্য শহীদ হয়েছেন। মৃত্যুর আগে তারা প্রায় ১০০ জন মানুষকে দাবানলের কবল থেকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।

 

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা সদস্যদের কারণে দাবানলের কবল থেকে নারী ও শিশুসহ ১১০ জন মানুষ রক্ষা পেয়েছেন। এছাড়া উদ্ধার কাজ পরিচালনা করতে গিয়ে আরো ১৪ জন সেনা সদস্য আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023