শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রাজশাহী মেডিকেলে আরও ২১ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। আর ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

 

মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান। তিনি বলেন, মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁ ও পাবনার চারজন করে রোগী ছিলেন।

 

মৃত ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং নয়জন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি আগস্ট মাসে ১৬৩ জনের মৃত্যু হলো। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৮০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023