শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পশ্চিম আফ্রিকায় প্রথমবারের মতো ভাইরাস ‘মারবার্গ’ শনাক্ত, একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পর এবার পশ্চিম আফ্রিকাতেও ব্যাপকমাত্রায় সংক্রমক ভাইরাস ‘মারবার্গ’ শনাক্ত হয়েছে। ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত মারবার্গ ভাইরাস ১২বার ব্যাপকভাবে ছড়িয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, গিনিতে প্রথম গত সপ্তাহে মারবার্গ আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রাণঘাতী ভাইরাস মারবার্গে ইতিমধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল সোমবার জানিয়েছে, ইবোলার মতো এই ভাইরাসটির আক্রমণে শরীরে জ্বর দেখা দেয়। প্রথম আক্রান্ত ব্যক্তি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে দ্রুত তার শরীরের অবস্থার অবনতি হয়। প্রথমে গিনির জাতীয় ল্যাবে এবং পরে সেনেগালে নমুনা পরীক্ষা করা হয়।

 

ডব্লিউএইচওর আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতসিদিসো মোয়েতি বলেন, ‘মারবার্গ যেহেতু দ্রুত সংক্রমণ হয়, এজন্য এর সংক্রমণ রেখা ধরে এর গতিরোধ করতে হবে। ইবোলা ব্যবস্থাপনার দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি আমরা।’

 

লাইবেরিয়া ও আইভরি কোস্ট সীমান্তবর্তী গিনির গুয়েকেদ্যু জেলায় প্রথম মারবার্গ শনাক্ত হয়েছে। এ বছর ইবোলাও জেলাটিতে ব্যাপকভাবে ছড়িয়েছিল। দক্ষিণ-পূর্ব গিনির একই বনজ এলাকায় ২০১৪ থেকে ২০১৬ সালের ভয়াবহ ইবোলা মহামারি দেখা দেয়।

 

ডব্লিউএইচও আরও জানায়, আগের কয়েকবারে এই মারবার্গ ভাইরাসে ২৪ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত মৃত্যু হয়েছিল। মারবার্গের উপসর্গ হিসেবে মাথা ব্যথা, রক্ত বমি, পেশিতে ব্যথা এবং মুখ, নাক ও পায়ুপথ দিয়ে রক্ত পড়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

উল্লেখ্য, মাত্র দুই মাস আগে দেশটি ইবোলামুক্ত ঘোষণা করেছে। এ বছরের শুরু থেকে গিনিতে ইবোলায় ১২ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023