শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিক্ষোভ করেও ঠেকানো যায়নি ফ্রান্সের কোভিড পাশ বাস্তবায়ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

বিক্ষোভ করেও ঠেকানো যায়নি ফ্রান্সের কোভিড পাশ বাস্তবায়ন। সোমবার থেকে সেখানে কোভিড পাশ বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্রান্সের জনগণকে এখন থেকে দৈনন্দিন জীবনযাপন, যেমন – ক্যাফেতে গিয়ে কফি পান করতে, কিংবা আভ্যন্তরীণ ট্রেনে যাতায়াতের জন্য কোভিড পাশ ব্যবহার করতে হবে। খবর এনডিটিভির।

এর আগে দেশটির পার্লামেন্টে করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে নিত্যদিনের চলাচলে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করা হয়।

এ আইনের বিরুদ্ধে দেশটিতে গত চার সপ্তাহ ধরেই তীব্র প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত আছে। শনিবারও দেশব্যাপী লাখ লাখ মানুষ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

একদিকে ফরাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে তাদের সমালোচনায় নেমেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বিক্ষোভকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আশা করছেন, এই পাশ ব্যবহারের মধ্য দিয়ে টিকা দেয়ার হার বাড়বে এবং চতুর্থ দফার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভেরান বলেছেন, এই পাশ ও টিকা দেয়ার উদ্যোগ আমাদেরকে নতুন করে কারফিউ জারি ও লকডাউন থেকে বিরত রাখবে। প্রসঙ্গত, পাশটিতে টিকা এবং করোনা সম্পর্কিত সকল তথ্য থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023