শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

যৌন কেলেঙ্কারি: নিউইয়র্কের গভর্নর কৌম-এর নারী সহযোগীর পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কৌম-এর এক জ্যেষ্ঠ সহযোগী পদত্যাগ করেছেন। ১১ নারীকে যৌন হেনস্থা করেছেন – এমন অভিযোগে যখন গভর্নর কৌম-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে, ঠিক সে পরিস্থিতিতে রোববার তিনি পদত্যাগ করেন। খবর আল জাজিরার।

 

পদত্যাগ করা গভর্নর কৌম-এর ওই সেক্রেটারির নাম মেলিসা ডিরোসা। গত মঙ্গলবার কৌম-এর বিরুদ্ধে যে ১৬৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, তাতে ১৮৭ বার তার নাম উল্লেখ করা হয়েছে। মেলিসা ডিরোসার বিরুদ্ধে অভিযোগ, তিনি গভর্নর কৌম-এর নানা কীর্তিকলাপ ঢাকা দেয়ার চেষ্টা করেছেন।

 

গভর্নরের বিরুদ্ধে অভিযোগ এনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ আছে যে, ১১ নারীকে গভর্নর স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন, চুমু খেয়েছেন এবং উদ্দেশ্যমুলকভাবে নানা মন্তব্য করেছেন। এর জেরে স্থানীয় প্রসিকিউটরের মাধ্যমে তার বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু হয়েছে।

 

যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠায় ইতোমধ্যে গভর্নর কৌমকে পদত্যাগ করতে বলা হয়েছে। নতুবা তাকে অভিশংসনের মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত, অভিযোগ উঠার প্রেক্ষিতে গভর্নর কৌম-এর পদত্যাগ চেয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023