শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে শনাক্ত সাড়ে ৩৫ হাজার, মৃত্যু ৪৪৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
A relative of a person who died of COVID-19 is consoled by another during cremation in Jammu, India, Sunday, April 25, 2021. Delhi has been cremating so many bodies of coronavirus victims that authorities are getting requests to start cutting down trees in city parks, as a second record surge has brought India's tattered healthcare system to its knees. (AP Photo/Channi Anand)

ডেস্ক রিপোর্ট

ভারতে দৈনিক কোভিড সংক্রমণ গত তিন দিন ধরেই ৪০ হাজারের নীচে রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

 

দৈনিক মৃত্যুও দু’দিন ধরেই ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে পুরো মহামারি পর্বে ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৩০৯ জন। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ২ হাজার ১৮৮ জন।

 

ভারতের দৈনিক আক্রান্তের প্রায় অর্ধেকই হচ্ছেন কেরালা রাজ্যের। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০৭ জন। মহারাষ্ট্রে ৫ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,০৫০), তামিলনাড়ু (১,৯৫৬), কর্নাটক (১,৫৯৮), ওড়িশা (১,২৪৩)।

 

এ ছাড়া বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের কম রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশ কয়েকদিন ধরেই ৫০০-র আশপাশে ঘোরাফেরা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023