শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনে ফের বন্যা, ঘরছাড়া ৮০ হাজার মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। প্রদেশটির বেশিরভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সেখানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাতে এমন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চীনের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় বার্তা সংস্থা চায়না নিউজ সার্ভিস সোমবার এসব তথ্য নিশ্চিত করেছে।

 

বার্তা সংস্থাটি জানিয়েছে, সিচুয়ানের সাম্প্রতিক বন্যায় ছয়টি শহরের অন্তত ৪ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় দাঝৌ শহরের একটি জলাধারের পানি বন্যাসীমার অন্তত ২ দশমিক ২ মিটার ওপরে অবস্থান করছে।

 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি গত শনিবার জানিয়েছিল, ভারি বৃষ্টিপাতে সিচুয়ানে ইতোমধ্যে ২৫ কোটি ইউয়ান (৩ কোটি ৮০ লাখ ডলার প্রায়) সমমূল্যের আর্থিক ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৪৫টি বাড়ি পুরোপুরি ধ্বংসে হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১৮টি।

 

গ্রীষ্মকালে চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনা নতুন নয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিকূল আবহাওয়া ক্রমেই নিয়মিত হয়ে ওঠায় দেশটিকে অবশ্যই এর জন্য প্রস্তুত থাকতে হবে।

 

চীনা আবহাওয়া কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বেই অতিবৃষ্টির আশঙ্কা বাড়ছে। তবে আগামী বছরগুলোতে চীনের ওপর এর প্রভাব আরও ভয়ংকর হতে পারে।

 

গত মাসেই চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে সেখানকার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা আঘাত হানে। এসময় প্রদেশটির ১৯টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করে। এর জেরে সৃষ্ট বন্যায় প্রাণ হারান ৩০০ জনের বেশি মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023