শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গাড়িসহ নদীতে নিখোঁজ নারীর দেহাবশেষ মিলল ৪৩ বছর পর!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদী থেকে ৪৩ বছর আগে নিখোঁজ এক নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

 

নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

 

রবিবার মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৭৮ সালে নিখোঁজ হন আলবার্টা লিম্যান নামে এক নারী। আলবার্টা ওই বছরের ২৫ জুলাই হারিয়ে যান। সে সময় তার বয়স ছিল ৬৩ বছর।

 

কয়েক দশক ধরে গাড়িটি পানির নিচে ছিলো বলে ধারণা করছে পুলিশ। ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে বলে নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

 

পুলিশ আরও জানায়, পানির ১৪ ফুট নিচে গাড়িটি উল্টে ছিল। গাড়ির অর্ধেক অংশ নদীর নিচের কাদার মধ্যে ছিল বলে জানা গেছে।

 

গাড়িটি কীভাবে নদীর নিচে গেল সে ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023