শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বিয়ের পরও মাদকসেবন না ছাড়ায় ছেলেকে পুলিশে দিলেন মা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহীর বাঘায় সনেট হোসেন (১৯) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা। রোববার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সনেট হোসেন উপজেলার নারায়পুর গ্রামের আবু বক্করের ছেলে।

 

সনেটের মা নারগিস বেগম বলেন, ‘মাদকের নেশায় এতটায় উন্মাদ হয়ে গেছে যে তাকে আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। নিষেধ করা সত্ত্বেও কোনো কথায় কর্ণপাত করে না সে। তাই বাড়িতে মাদক সেবনকালে আমি নিজেই থানায় ফোন করে পুলিশে দিয়েছি তাকে। এছাড়া কোনো উপায় ছিল না।’

 

সনেটর বড় ভাই মো. সুইট ইসলাম বলেন, ‘দিনকে দিন তার (সনেট) অবস্থা বেসামাল হয়ে যাচ্ছিল দেখে বিয়ে করিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ে করালে হয়তো ভালো হবে। কিন্তু সে আশায় গুঁড়েবালি পড়েছে। ভালো হওয়ার পরিবর্তে সে আরও বেপরোয়া হয়ে উঠে। তার স্ত্রীও অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে গেছে। তাকে পুলিশে দেয়া ছাড়া উপায় ছিল না।’

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘বাড়িতে মাদক সেবনের সময় তার মা খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার মা মাদকদ্রব্য আইনে মামলা করে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023