শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

মঙ্গলের মাটি খুঁড়ে পাথর তোলার প্রথম চেষ্টায় ব্যর্থ নাসা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

মঙ্গল গ্রহের মাটি খুঁড়ে পাথর সংগ্রহ করার প্রথম চেষ্টায় ব্যর্থ হল নাসার পারসিভারেন্স রোভার। সম্প্রতি নাসার পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। তাতে দেখা গেছে, একটি ছোট টিলার মাঝখানে একটা গর্ত এবং তার পাশে দাঁড়িয়ে আছে নাসার রোভারটি। তবে মাটির নীচের পাথর সংগ্রহের প্রথম চেষ্টায় অসফল হলেও প্রচুর তথ্য পাঠিয়েছে পারসিভারেন্স।

 

নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী কর্মকর্তা মার্ক জুরবুচেন বলেছেন, নতুন মাটি খোঁড়ার ক্ষেত্রে সবসময় ঝুঁকি থাকে। আমি জানি আমাদের হাতে সঠিক দল আছে এবং ভবিষ্যতের সাফল্যের লক্ষ্যে আমরা সমাধান বের করার কাজ চালিয়ে যাব।

মঙ্গলের এককালে যেখানে হ্রদ ছিল বলে মনে করা হচ্ছে সেই জায়গার মাটির নিচে প্রাচীন মাইক্রোবিয়াল জীবন খুঁজে বের করাই নাসার উদ্দেশ্য। এই কাজের প্রথম ধাপ হল গর্ত করে যাওয়া, যা শেষ করতে ১১ দিন লাগবে বলে জানিয়েছে নাসা। এই কাজ করতে গিয়ে লাল গ্রহের ভূতত্ত্ব সম্পর্কেও অনেক কিছু জানা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

 

নাসার এই মঙ্গলযান এক বছরের সামান্য বেশি দিন আগে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই বছরের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের জেজেরো জ্বালামুখে পা রাখে পারসিভারেন্স রোভার। বিজ্ঞানীদের বিশ্বাস- এই অঞ্চলে ৩৫০ কোটি বছর আগে ছিল এক বিশাল হ্রদ। সে সময় লাল গ্রহে হয়তো প্রাণ ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023