শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হুইস্কির বোতলের সন্ধানে মার্কিন পররাষ্ট্র দফতর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জাপান সরকারের উপহার হিসেবে দেয়া প্রায় ছয় হাজার ডলার মূল্যের একটি হুইস্কির বোতল খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটির অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পররাষ্ট্র দফতর। ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালের জুনের দিকে রাষ্ট্রীয় সফরে জাপান যান সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ সে সময় দেশটির সরকার তাকে একটি হুইস্কির বোতল উপহার দেয়, যার মূল্য ছিল পাঁচ হাজার ৮০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা। বিদেশ থেকে ট্রাম্প প্রশাসনের পাওয়া অন্য উপহারের হদিস থাকলেও পররাষ্ট্র দফতরে এটির সন্ধান মিলছে না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল পররাষ্ট্র বিভাগের অধীনে চিফ অব প্রটোকলের একটি বিজ্ঞপ্তিতে গত ২২ জুলাই এই উপহারের হদিস না পাওয়ার তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র দফতর বিষয়টি খতিয়ে দেখছে এবং এ নিয়ে তদন্ত চলছে৷নিউইয়র্ক টাইমস এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।

এই বিষয়ে মাইক পম্পেওর নিজেরও কোন ধারণা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী উইলিয়াম ব্রুক৷ বার্তা সংস্থা রয়টার্সকে উইলিয়াম ব্রুক জানিয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুইস্কির বোতলটি গ্রহণের বিষয়ে কিছু মনে করতে পারছেন না এবং সেটি কোথায় গেছে সেই বিষয়েও তার কোন ধারণা নেই৷

নিয়ম অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা ৩৯০ ডলারের কম মূল্যের উপহার নিজেদের কাছে রাখতে পারেন। এর বেশি মূল্যের উপহার রাখতে চাইলে তার মূল্য পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে৷ কিন্তু পম্পেওর ক্ষেত্রে সেটি হয়নি।

টাইমসের প্রতিবেদনে বলা হয়, পম্পেও নিজে উপহারটি গ্রহণ করেছিলেন কীনা সেটি স্পষ্ট নয়। কেননা জাপান সরকার যখন পররাষ্ট্র দফতরকে এই উপহারটি হস্তান্তর করে তখন তিনি সৌদি আরব সফরে ছিলেন৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023