শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফ্রিকার পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৩০ নারী ও আট শিশুসহ অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি উপকূলীয় শহর দাখলা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ডুবে যায়। একজন স্প্যানিশ অভিবাসী অধিকারকর্মী আন্তর্জাতিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

 

দাতব্য সংগঠন কামিনান্দো ফ্রন্ট্রিয়ারাসের প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গার্জন জানান, মৃতদের মধ্যে ৩০ জন নারী, আট শিশু ও চারজন পুরুষ থাকার আশঙ্কা রয়েছে। নৌকার মাত্র ১০ জন আরোহী বেঁচে রয়েছেন।

 

স্প্যানিশ কমিশন ফর রেফিউজি (সিইএআর) টুইটারে বলেছে, এ ধরনের ট্রাজেডিতে আমরা যেন অভ্যস্ত না হই।

 

এ বিষয়ে মন্তব্যের জন্য দাখলার মরোক্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার দাখলা উপকূলে ১২টি মরদেহ ভেসে এসেছে ও ১০ জনকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

 

এদিকে বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে, পশ্চিম সাহারা উপকূলের আরও উত্তর দিক থেকে মরক্কান নৌবাহিনী ৩০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তারা আরও ৫৯ জনের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

 

এছাড়া, স্প্যানিশ মেরিটাইম রেসকিউ সার্ভিস শুক্রবার জানিয়েছে, তারা ক্যানারি দ্বীপের কাছ থেকে ৬৩ জনকে উদ্ধার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023