শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে ২৪ ঘণ্টায় ৪৩৫০৯ জন আক্রান্ত, মৃত্যু ৬৪০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

 

করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৬৬২ জনের। আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন।

 

এর আগে বুধবার দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন।

 

মঙ্গলবার ১৩২ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমেছিল।  কিন্তু এর পর থেকে ফের সংক্রমণ বাড়তে শুরু করে।

 

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

 

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

 

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৩ হাজার ৬৮২ জনের, করোনাক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৬৭ লাখ ৯ হাজার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023