শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে উঠে গেল ট্রাক, নিহত ১৮

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জনেরও বেশি শ্রমিক।

 

মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের বারাবঁকীর অযোধ্যা-লখনউতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের বাড়ি বিহার রাজ্যে বলে জানা গেছে।

 

জানা গেছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন হতাহত ওই শ্রমিকরা। গতি অনেক বেশি থাকায় ঘুমন্ত সেসব শ্রমিকের ওপর দিয়েই চলে যায় ট্রাকটি। এতে ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন বাসে। লখনউ প্রবেশের ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। এতে কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ঘটে এ দুর্ঘটনা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাদের চিকিৎসা চলছে। সূত্র: আনন্দবাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023