শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

‘ফ্রি ফায়ার’ নিয়ে ব্যস্ত ছেলে, মোবাইল ভাঙায় স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

জয়পুরহাটের কালাইয়ে ‘ফ্রি ফায়ার’ গেইমে ব্যস্ত থাকা ছেলের মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী আজিবর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, আপন (১১) ও পরাণ (৯) নামে দুই সৎ ভাই মঙ্গলবার বিকালে মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেমে ব্যস্ত ছিল। এ সময় পরাণের মা চাতাল শ্রমিক সর্দার শাহিনুর আকতার (৩০) ছেলেকে দুই-তিনবার ডাক দেন। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় তারা শুনতে পায়নি। ফলে ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে আছাড় দিলে তা ভেঙে যায়।

 

কিছুক্ষণ পরে শাহিনুরের স্বামী চাতাল শ্রমিক আজিবর রহমান মনু বিষয়টি জেনে স্ত্রীকে মোবাইল ভাঙার কারণে মারপিট করে। এ ঘটনায় শাহিনুর গুরুতর আহত হন। পরে তাকে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023