শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ভারতে দৈনিক সংক্রমণ ৩ লাখের নিচে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

প্রায় এক মাস পর ভারতে দৈনিক সংক্রমণের হার ৩ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার মানুষ। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জন।

 

সোমবার (১৭ মে) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

 

প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫ লাখ ১৬ হাজার ৯৯৭ জন। আর সেরে ওঠার হার ৮৪ দশমিক ৮১ শতাংশ। দেশটিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৭৪১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023