শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

যতদিন প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে এতে হতাহত যতটা কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। খবর রয়টার্সের।

 

এক সপ্তাহ ধরে গাজা ও পশ্চিমতীরে ইসরাইলি বিমান ও স্থল হামলা চলছে। এতে প্রায় দেড়শ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৪০ শিশুও রয়েছে। ঈদুল ফিতরের দিনেও হামলা থেকে রেহাই পাননি নিরপরাধ ফিলিস্তিনিরা।

 

উল্টো ফিলিস্তিনকে দোষারোপ করে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এই সংঘাতের জন্য অপরাধবোধে ভোগার কথা তাদের, যারা আমাদের ওপর হামলার মাধ্যমে এটি শুরু করেছে, আমাদের নয়। অভিযানের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা, এটি শেষ হয়নি। যতদিন প্রয়োজন অভিযান অব্যাহত থাকবে।

 

নেতানিয়াহুর এমন বক্তব্যের পর ইসরাইলি বাহিনীর হামলার মাত্রা আরও বেড়েছে। গাজায় হামাসপ্রধানের বাড়িতে বোমা মেরে তা উড়িয়ে দেয়া হয়েছে। আলজাজিরা ও এপির কার্যালয়ে হামলা হয়েছে।

 

আজ রোববার সকালেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এদিন গাজায় অন্তত চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজা থেকে হামাস ইসরাইলের রাজধানী তেলআবিবে রকেট হামলা চালানোয় লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

 

টেলিভিশন বক্তৃতায় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাস ইসরাইলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পক্ষান্তরে আমরা সাধারণ মানুষের মৃত্যু এড়াতে বা কমাতে যা যা করা দরকার সব করছি।

 

শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

 

এদিকে ইসরাইলের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে স্বীকৃতি দেয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফিলিস্তিনকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রথম ফোনকলে মাহমুদ আব্বাসকে তিনি বলেন, ফিলিস্তিনের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক এগিয়ে নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023