শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

মাকে ‘খুনের পর মাংস খাচ্ছিল’ যুবক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ডেস্ক রিপোর্ট

নিজের মাকে খুন করে তার শরীর কেটে ছিন্নবিচ্ছিন্ন করে খাওয়ার অভিযোগে স্পেনে এক যুবকের বিচার শুরু হয়েছে।

 

মাদ্রিদের পূর্বাঞ্চলে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনার পর বাড়ি থেকে তাকে আটক করেছিল পুলিশ।

 

বিবিসি জানিয়েছে, ঘটনার সময় আলবার্তো স্যানচেজে গোমেজের বয়স ছিল ২৬ বছর। ৬৬ বছর বয়সী তার মায়ের এক বন্ধুর কাছে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

 

পুলিশ জানায়, আলবার্তোকে যখন আটক করা হয়, তখন তার মায়ের শরীরের বিভিন্ন অংশ অ্যাপার্টমেন্টে ছড়ানো ছিল। কিছু অংশ প্লাস্টিকের পাত্রেও রাখা ছিল। ধারণা করা হয়, এই যুবক আটকের আগমুহূর্ত পর্যন্ত মাদক গ্রহণে অভ্যস্ত ছিলেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

 

 

স্থানীয় পত্রিকা এল মুন্দু জানিয়েছে, আলবার্তোকে আটকের সময় তিনি তার মায়ের মাংস রান্নার জন্য প্রস্তুত করছিলেন, কিছু অংশ ভরে রেখেছিলেন পাত্রে।

 

প্রাথমিকভাবে ওই যুবক তার মাকে হত্যা এবং তার মাংস খাওয়ার কথা স্বীকার করেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তিনি জানান, কিছু মাংস তিনি খেয়েছিলেন; কিছু কুকুরকেও খাইয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023