শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটে কড়া নিরাপত্তা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের পশ্চিমবঙ্গের চার জেলায় বৃহস্পতিবার সকালে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নদিয়ার চাপড়া মোট ৪৩টি আসনে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। আনন্দবাজার।

 

ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের ৯টি আসনের সবগুলোতে ভোট হচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গের তিন জেলা- উত্তর ২৪ পরগনার ৩৩টির মধ্যে ১৭টি, নদিয়ার ১৭টির মধ্যে নয়টি এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে আটটি আসনে ভোটগ্রহণ হচ্ছে। নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়ার নিরাপত্তা নিয়ে সতর্ক কমিশন। আর সেই কারণেই ষষ্ঠ দফার ভোটগ্রহণে মোট ৭৭৯ কোম্পানির মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই মোতায়েন থাকছে ১০৭ কোম্পানি নিরাপত্তা বাহিনী।

 

উত্তর দিনাজপুরে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার আসনে ভোট হচ্ছে আজ। উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া ও হাবড়া আসনে ভোট হচ্ছে।

 

পূর্ব বর্ধমানের গলসি, আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, ভাতার আসনে ভোটগ্রহণ চলছে। এছাড়াও নদিয়া করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ আসনে ভোটগ্রহণ হচ্ছে।

 

এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মোট আট দফায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পাঁচ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ, আগামী ২ মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023