শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১
????????? ???????? ???? ?????? ???? ??

ডেস্ক রিপোর্ট

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আন্তত আরও ৩০ জন।

 

শুক্রবার সন্ধ্যায় লুল ইয়েমেনি নামের একটি রেস্তোরায় এ হামলার ঘটনা ঘটে।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁয় ঢুকে পরে। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়। পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘিরে রেখেছে।

 

দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহামেদ ওসমান জানিয়েছেন, হামলাটি খুবই ভয়াবহ ছিল। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ হতাহত হয়ে থাকবে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে।

 

কোনো পক্ষ এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী আল শাবাব সোমালিয়া এবং আশপাশের দেশে মাঝে মধ্যেই এমন গাড়িবোমা হামলা চালায়।

 

এর আগে ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সমর্থিত সরকারী বাহিনী তাদের মোগাদিসু থেকে বিতাড়িত করেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023